How do you know kidney stones?(কিভাবে জানবেন কিডনিতে পাথর হয়েছে?)



কিভাবে জানবেন কিডনিতে পাথর হয়েছে?
How do you know kidney stones?


কিডনি শরীরের একটি গুরুত্বপূন অংশ এবং মানব দেহের খুব জরুরী কাজকে সম্পূন করে থাকে। কিডনিতে পাথর হলে কখনো কখনো লক্ষণ প্রকাশ পায় আবার কখনো কখনো লক্ষণ প্রকাশ পায় না বিষয়ে কথা বলেছেন ডা. মো. শরীফুল ইসলাম বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ইউরোলজির বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত

প্রশ্নঃ সাধারণত কী ধরনের লক্ষণ দেখা দেয়?

উত্তরঃ লক্ষণ অনেক রকম হতে পারে। আবার অনেক ক্ষেত্রে লক্ষণ নাও থাকতে পারে। আরেকটি প্রচলিত লক্ষণ হলো ব্যথা কিডনি এলাকায় যদি পাথর হয়, সেখানে ব্যথা হতে পারে। আমাদের কিডনি যেখানে থাকে, কোমরের পেছনের অংশে, সেখানে সাধারণত ব্যথাটা হয়। আর যদি স্পাইকি স্টোন থাকে, সেই ক্ষেত্রে অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্ত যায়। একে আমরা হেমাচুরিয়া বলি। অথবা অনেক সময় পাথর সম্পর্কিত অনেক জটিলতা হয়, এটা নিয়ে রোগী আসতে পারে

প্রশ্নঃ প্রস্রাবের নালি বা থলিতে যদি পাথর ছুটে আসে, তাহলে সেই ক্ষেত্রে কি প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে?

উত্তরঃ যদি ইমপ্যাকটেট ইউরেথ্রাল স্টোন হয়, তাহলে একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। যদি ইউরেথ্রাতে সেটি হয়। আর এমনি অনেক ক্ষেত্রে ইউরেটারে যেই পাথর থাকে, তাহলে বন্ধ হয়ে যায় না

প্রশ্নঃ কিডনিতে পাথর আছে কি না দেখার জন্য কী ধরনের পরীক্ষা- নিরীক্ষা করেন?

উত্তরঃ খুব প্রচলিত পরীক্ষা হলো আমরা একটি এক্স-রে করি। এতে ৯০ ভাগ পাথরই বোঝা যায়। এটি কতগুলো, কোথায় অবস্থিত, সবকিছুই এখানে দেখা যায়। এরপর আমরা একটি আল্ট্রাসাউন্ড করি। আরেকটু ভালো তথ্যের জন্য আমরা আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা করি

Comments

Popular posts from this blog

Imgamma - Download V2 - PIN (CH)

চিকুনগুনিয়া তো সেরেছে কিন্তু ব্যথা সারেনি।কি করবেন? Chikunagunya fever is good but pain is not good. What will you do?

The 10 Symptoms of Cancer"It is possible to easily detect. “ক্যান্সারের যে ১০টি লক্ষণ” সহজেই সনাক্ত করা সম্ভব