পরিবারে নতুন শিশুর যত্ন কিভাবে নিবেন? How to take care of a new baby in the family?
পরিবারে নতুন শিশুর যত্ন কিভাবে নিবেন? How to take care of a new baby in the family? একটি নতুন শিশুর আগমন সবার জন্যই আনন্দময় হয়। এই নবজাতককে নিয়ে মা-বাবার পাশাপাশি দাদা-দাদি, নানা-নানিসহ অন্যরাও ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। শিশুটিকে দেখতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন এসে উপস্থিত হন, সঙ্গে আনেন নানা উপহার। আমাদের এই সামাজিকতায় শিশুর কোনো ক্ষতি হচ্ছে কি না, তা অনেক সময় নজরের বাইরে থেকে যায়। আমরা তার নিরাপত্তার কথা একেবারে ভুলে যাই। অনেকের ধারণা: সদ্য জন্মগ্রহণকারী শিশুর মুখে মধু বা চিনি দিলে তার কথা ‘মিষ্টি’ হয়। এ ধারণা একেবারেই অমূলক। শিশুর জন্মের পর সবচেয়ে বেশি প্রয়োজন শালদুধ। চিনি বা মধু দিলে নবজাতক সেই অনন্য পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়। তা ছাড়া মধু বা চিনিজাতীয় খাবার থেকে নবজাতকের জন্য ক্ষতিকর রোগজীবাণুর সংক্রমণ হতে পারে। আবার জন্মের পর শ্বাস না নিলে অনেকে শিশুর পা ওপরে ধরে উল্টো করে তাকে ঝুলিয়ে দেন অথবা কেউ নবজাতকের পিঠে থাপ্পড় দেন, বুকের খাঁচায় চাপ দেন কিংবা গর্ভফুলকে গরম করেন। এর সব কটিই ক্ষতিকর পদ্ধতি। কেউ আবার শিশুর গায়ে লেগে থাকা সাদা আবরণ পরিষ্কার করার জন্য জন...