Burning from birth; Get rid of the worry right now.(জন্ম থেকে জ্বলছি; চিন্তা মুক্ত হউন এখুনি )
জন্ম থেকে জ্বলছি; চিন্তা মুক্ত হউন এখুনি Burning from birth; Get rid of the worry right now. সংসারের বাড়তি ঝামেলা ইদুর, তেলাপোকা, মাছি, ছারপোকা, টিকটিকি ও মশা নিত্যদিনের পুরাতন ঝামেলা নতুন করে দেখা দেয় প্রত্যেকের সংসার জীবনে। আর তাই সমাধানে জন্য পথ দেখিয়ে দিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। নানা কারণে ঘর বাড়িতে পোকামাকড়ের উপদ্রব হয়। আর একবার কোন পোকা ঘরে বসবাস শুরু করলে তা আর সহজে যেতে চায় না বৈইকি। বিশেষ করে মশা যে নাকি চুম্মাদিলে ছাড়তে চায় না, তেলাপোকা মাঝে মাঝে ভুমিপম্প তোলে ঘরের ভিতরে বুঝতে পারছেন বিষয়টা নিশ্চই, ছারপোকা এদের কথা আর কি বলব। আর বেশীরভাগ বাড়িতেই একেবারে ঘাঁটি গেড়ে বসে আছে স্বজনেরা। কিছু উপায় আছে যার মাধ্যমে খুব সহজে এবং ঘরোয়া উপায়ে এদের দূর করা সম্ভব। আসুন তাহলে জেনে নেওয়া যাক এসব উপদ্রব থেকে রক্ষার কিছু উপায়। ইঁদুর(Rats) অনেকের ঘরে এই প্রতিবেশির বসবাস রয়েছে। ঘর বাড়ির খুব সাধারণ একটি সমস্যা হল ইঁদুর। এই ইঁদুর দূর করতে পারি পেপারমেণ্ট ব্যবহার করে। ইঁদুর পেপারমেণ্টের গন্ধ সহ্য করতে পারে না। একটি তুলোর বলে পেপারমেন্ট অয়েল ডুবিয়ে নিন। এবার তুলোর বলটি...