Does Acne have any relation with skin care in cosmetics? Does laser have any role to remove acne? ব্রণের দাগ দূর করতে লেজার এর কোন ভূমিকা আছে কি?
ত্বকের যত্নে প্রসাধনী সঙ্গে ব্রণের কোনো সম্পর্ক আছে? ব্রণের দাগ দূর করতে লেজার এর কোন ভূমিকা আছে কি? Does Acne have any relation with skin care in cosmetics? Does laser have any role to remove acne? ছোট বা বড় সকলের ব্রণ হয়ে থাকে।ব্রণের দেখা মেলিনি এমন মানুষ খুজে পাওয়া ভাড়।ব্রণ ত্বকের প্রচলিত সমস্যা। ত্বকের প্রসাধনীর সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে? এ বিষয়ে কথা বলেছেন অধ্যাপক মো. আবদুল ওয়াহাব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। প্রশ্নঃ ব্রণ যাদের হয়, অনেক সময় দেখি নখ দিয়ে খুঁটে শাশ বের করে। কারো এখানে সংক্রমণ হয় বা দাগ হয়। একটি বিড়ম্বনা তৈরি করে। সে ক্ষেত্রে এই রোগ না হওয়ার জন্য কি আগেভাগেই কিছু করণীয় আছে? উত্তরঃ না, সেভাবে প্রতিরোধমূলক কিছু নেই। আমরা ব্রণকে অনেক ভাগে ভাগ করে থাকি। যদি মাইল্ড ধরনের হয়, তাহলে এমনিতেই অনেকের ভালো হয়ে যেতে পারে। যদি জটিল হয়, সে ক্ষেত্রে চিকিৎসা লাগে। মডারেট হলে চিকিৎসা লাগে। তবে একটি কথা হলো, ব্রণ হলে টিপলে গর্ত হয়ে যায়। সেই গর্ত বা দাগ দূর করা খুবই জটিল। যেকোনো পদ্ধতিতেই এই গর্ত দূর...