যাত্রপথে জরুরি ওষুধ সামগ্রী সংঙ্গে রাখুন। Put on the passage of emergency medicines.
যাত্রপথে জরুরি ওষুধ সামগ্রী সংঙ্গে রাখুন। Put on the passage of emergency medicines. নারীর টানে আমাদের গ্রামের বাড়িতে আমাদের সকলকেই যেতে হয়। সকল ধরনের প্রস্তুতি থাকা সত্তেও কিন্তু নিজেদের শরীর সুস্থ্য রাখার কথা একদম ভুলে যাই। ভাল করে পড়ুন। উৎসবে বাড়ি যাচ্ছেন। ছোট-বড় সবার জন্য নানা উপহার তো নিচ্ছেনই। কিন্তু বিপদ-আপদ-অসুস্থতার কথাও মনে রাখবেন। তাই সঙ্গে নেবেন কিছু জরুরি ওষুধপথ্যসহ বিভিন্ন সরঞ্জাম। ক। ডায়াবেটিসের রোগীরা তাঁদের ইনসুলিন তো নেবেন, কিন্তু মনে রাখবেন, অতিরিক্ত তাপ ও রোদে ইনসুলিন নষ্ট হয়। থার্মোফ্লাস্ক থাকলে ভালো। নয়তো রেফ্রিজারেটর থেকে যাওয়ার আগমুহূর্তে বের করে একটি জিপার ব্যাগে রাখুন। এই ব্যাগটি রোদের মধ্যে বা বাসের নিচে লাগেজ রাখার গরম জায়গায় দেবেন না। যথেষ্ট সিরিঞ্জ ও সুইও সঙ্গে নিন। খ। হাঁপানি রোগীদের ইনহেলার নেওয়ার সময়ও একই নিয়ম। ইনহেলারের মধ্যে যথেষ্ট ওষুধ আছে কি না, ঝাঁকিয়ে পরখ করে দেখুন। যাঁদের শ্বাসকষ্ট বেশি হয়, তাঁরা নেবুলাইজার যন্ত্রও নিতে পারেন। কাজে আসবে। গ। যাঁরা নিয়মিত ওষুধ খান, যেমন উচ্চ রক্তচাপের বা হার্টের রোগী, তাঁরা যথেষ্ট ওষুধ...