There are some ways to keep kidney good.(কিডনি ভালো রাখার সহজ কিছু উপায়।)


কিডনি ভালো রাখার সহজ কিছু উপায়
There are some ways to keep kidney good.

দীর্ঘমেয়াদি কিডনি রোগ সারা বিশ্বে একটি জটিল সমস্যা। তবে জানেন কি, কিছু সহজ বিষয় মেনে চললে কিডনির রোগ অনেকটা প্রতিরোধ করা যায়। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে কিডনি ভালো রাখার কিছু উপায়ের কথা।

ক) রক্তের সুগার পরীক্ষাঃ
ডায়াবেটিস থাকলে কিডনির রোগ হওয়ার আশঙ্কা থাকে। অনেক ডায়াবেটিস রোগীই কিডনি ফেইলিউরের সমস্যায় আক্রান্ত হন। তাই ডায়াবেটিস রোগীদের রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা জরুরি।
খ) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণঃ
উচ্চ রক্তচাপ স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি এটি কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ারও একটি কারণ। ঝুঁকি আরো বেড়ে যায় যদি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ একত্রে থাকে। আপনার পরিবারের উচ্চ রক্তচাপ ও কিডনি রোগের ইতিহাস থাকলে উচ্চ রক্তচাপ পরীক্ষা করান।

There are some ways to keep kidney good.
গ) কর্মক্ষম জীবন-যাপন করুনঃ
কর্মক্ষম না থাকা কিডনির রোগ বাড়িয়ে দেয়। সেডেনটারি জীবন-যাপন অর্থাৎ ব্যায়াম না করা, অস্বাস্থ্যকর খাবার খাওয়া ইত্যাদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ওজন ইত্যাদি বাড়িয়ে দেয়। আর এগুলো কিডনি রোগের ঝুঁকি বাড়ায়।
ঘ) পানি পান করুনঃ
পর্যাপ্ত পানি পান করা কিডনিকে ভালো রাখতে সাহায্য করে। তবে জানেন কি অতিরিক্ত পানি পান করলে কিন্তু কিডনির ওপর চাপ পড়ে? তাই আপনার শরীরে কতটুকু পানি প্রয়োজন সেটি চিকিৎসকের পরামর্শ নিয়ে জেনে নিন।
ঙ) স্বাস্থ্যকর খাবার খানঃ
স্বাস্থ্যকর খাবার খাওয়া বিভিন্ন রোগপ্রতিরোধে সহায়ক। ফল ও সবজি খান বেশি করে। প্রক্রিয়াজাত খাবার খাওয়া এড়িয়ে চলুন। ডায়েটেশিয়ানের পরামর্শ নিয়ে কিডনির জন্য যেসব খাবার ভালো সেগুলো খান।


Comments

Popular posts from this blog

Everyone is eating "Coriander leaf". Be careful if you want to live now.(”সকলেই” ধনে পাতা খাচ্ছেন। বাঁচতে চাইলে সাবধান হয়ে যান এখনই।)

Imgamma - Download V2 - PIN (CH)

চিকুনগুনিয়া তো সেরেছে কিন্তু ব্যথা সারেনি।কি করবেন? Chikunagunya fever is good but pain is not good. What will you do?